বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

আপডেট : ২২ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

বরগুনার আমতলীতে বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই মাইক্রোবাসে কনে বাড়ির যাত্রী ছিলো ১৬ জন। 

শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনও পানির নিচে।

আমতলী ও তালতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন,  ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৪ জন নিখোঁজ রয়েছে। এছাড়া আহত ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের খোঁজে পেতে অভিযান অব্যহত আছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত