মনের মিল হলে ৯০০ টাকার শাড়ি পরে বিয়ে করা যায়: চমক

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৪:৩০ পিএম

যদি মনের মিল হয় তবে ৯০০ টাকার শাড়ি পরেও বিয়েতে বসা যায়। জন্ম, মৃত্যু , বিয়ে নাকি পূর্বনির্ধারিত ভাগ্য। তাহলে বিয়ে বিষয়টি নিয়ে ,কেনো আমরা এতো আলোচনা সমালোচনা করি। বিধাতা আমার বিয়েটা ,এই মানুষটার সাথেই লিখে রেখেছিলো। এই মানুষটাকে সবাই প্রচণ্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে।

এমনটাই মন্তব্য অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের। সম্প্রতি মাদরাসায় বিয়ে করেছেন এই অভিনেত্রী। দেনমোহর ছিল মাত্র ৯ টাকা। তার স্বামীর নাম আজমান নাসির। 

তিনি বলেন, এই মানুষটা এগুলোর একটাও না। টাকাপয়সা ক্ষমতা বরংচ আমারই বোধহয়  একটু বেশি।  এখন নিশ্চয়ই বলবেন তাহলে কেন তাকে বিয়ে করলাম ? প্রথমত, বলেছিলাম বিয়েটা পূর্বনির্ধারিত ভাগ্য। দ্বিতীয়ত, সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে, রাতে কি খাবে? শরীর কেমন? প্রচণ্ড মাথাব্যথা জ্বরে, মানুষটা আমার পাশে সারারাত  জেগে থাকে।

চমক বলেন, আমার শুটিং এর ফাঁকে খোঁজ নিতে আসে আমার কিছু লাগবে কিনা ! অথবা অনর্থকই আমার পাশে বসে থাকে ঘণ্টা পর ঘণ্টা। আমার কাছে এইসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না! খুব সাধারণ চাওয়া পাওয়া আমার, তাই খুব সাদামাটা ভাবেই এই মানুষটিকে জীবনসঙ্গী করে নিলাম।

অভিনেত্রীর ভাষ্য, কোনো দামী শাড়ি, সোনাগয়না, মোটা অংকের দেনমোহর কিছুই না! ৯ টাকা দেনমোহরে , ৯০০ টাকার শাড়ি, হাজার টাকার রজনীগন্ধা , বান্ধবীর শাড়ি আর এক পেইজের থেকে স্পন্সরড ইমিটিশনের গয়না পরেই বিয়েটা করলাম!

স্বামীর গুণাগুণ বর্ণনা করে বলেন, মানুষটার সম্পদ বলতে কিছুই নেই , অতীতও খুব একটা মধুর  নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে , যেখানে সে আমাকে রানির মতো রেখেছে। আমি সুখী! 

সারাজীবন তার সঙ্গে থাকতে চান এমনটাই জানিয়ে চমক বলেন, এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না! আবার এই সুখ কতদিন টিকবে তাও জানি না! তবে এই মানুষটার সাথে সারাজীবন কাটিয়ে দেয়ার ইচ্ছে আছে। বাকিটা উপরওয়ালার ইচ্ছে! আপনারা ও সুখে থাকুন। আমার জীবন নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে , অল্পতেই সুখ খুঁজতে শিখুন। 

পরামর্শ দিয়ে অভিনেত্রী বলেন, আপনার জীবনসঙ্গী কিংবা আশেপাশের মানুষকে জাজ না করে ভালোবাসুন , ভালো থাকুন , ভালো রাখুন। আর বিয়েটা যেন টাকা পয়সা দেখানো , স্টেটাস শোঅফ এর জন্য না হয় , বিয়েটা যেন হয় ভালোবাসার, ভালো থাকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত