বিয়ের অনুষ্ঠানে বিরিয়ানিতে লেগ পিস না পেয়ে সংঘর্ষ, ভিডিও ভাইরাল

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম

বিয়েবাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে হৈ-হট্টগোল নতুন কিছু নয়। খাওয়া-দাওয়া নিয়েও মাঝেমধ্যে বিবাদের কথা শোনা যায়। তবে এবার শোনা গেলে ভিন্ন বিষয়। খাওয়ার সময় বিরিয়ানিতে মুরগির লেগ পিস না পেয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি এমনই কাণ্ড হয়েছে ভারতের উত্তর প্রদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, রাজ্যের বারেলি শহরে চলছিল ওই বিয়ের অনুষ্ঠান। হঠাৎ বরপক্ষের লোকজন খেয়াল করেন, তাদের পরিবেশন করা বিরিয়ানিতে মুরগির লেগ পিস নেই।

এরপরই বিয়েরবাড়িতে অতিথিরা একে অপরকে এলোপাতাড়ি লাথি, ঘুসি মারছেন, কেউ কেউ ছুড়ে মারছেন চেয়ার। এমনকি বর নিজেও এই মারামারিতে যোগ দিয়েছেন। মারামারির এই দৃশ্য ভিডিও করেন ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল হয় সেটি।

তবে তুমুল মারামারি হলেও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, তারা ঘটনা সম্পর্কে অবগত। অভিযোগ করা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত