জেলের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি

আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:৩৮ এএম

গভীর রাতে বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে জেল থেকে পালানোর পরপরই তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার বিষয়টি নিশ্চিত করেন। 

জেল থেকে পালানো ওই চার আসামির পরিচয় জানা যায়নি। তবে তাঁদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বগুড়া জেলা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত