ভারতের নতুন স্পিকার ওম বিড়লা, চেয়ারে বসালেন মোদি-রাহুল

  • স্বাধীন ভারতে প্রথমবারের মতো লোকসভায় ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হল
  • এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন এনডিএ’র প্রার্থী ওম বিড়লা
আপডেট : ২৬ জুন ২০২৪, ০১:৫৫ পিএম

ধ্বনিভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ভারতের ১৮তম লোকসভার স্পিকারের আসনে বসলেন ওম বিড়লা। বুধবার (২৬ জুন) ধ্বনিভোটে এই পদে নির্বাচিত হন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র এই প্রার্থী। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন বিড়লা।

স্বাধীন ভারতে প্রথমবারের মতো লোকসভায় ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হল। কারণ, এর আগের ১৭ বার লোকসভায় ক্ষমতাসীন এবং বিরোধীদলগুলোর সিদ্ধান্তে বেছে নেওয়া হয়েছিল স্পিকার।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাটের সংসদ সদস্য ওম বিড়লা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জয়ের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে ওমের হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেন তিনি।

এছাড়া নির্বাচিত স্পিকারকে পরে অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। পরবর্তীতে মোদি ও রাহুল একসঙ্গে ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত