কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে তীব্র তাপপ্রবাহ। এর জেরে গরমে গলে গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি মোমের ভাস্কর্য। ক্যাম্প বার্কারে অবস্থিত প্রায় ৬ ফুট লম্বা এ ভাস্কর্যটি তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে গলে যায়।
বিবিসি জানিয়েছে, আমেরিকান গৃহযুদ্ধের সময় ক্যাম্প বার্কারে খোলা হয়েছিল একটি শরণার্থী ক্যাম্প। সেখানে আশ্রয় পেয়েছিল দাসত্ব থেকে মুক্তি পাওয়া আফ্রিকান আমেরিকানরা।
জানা গেছে, প্রথমে আব্রাহাম লিঙ্কনের ভাস্কর্যের মাথা তাপের কাছে হার স্বীকার করে। এরপর এটির পা গলে যায়। তবে ইতিমধ্যে ভাস্কর্যটি ঠিক করার কাজ শুরু হয়েছে। ক্যাম্প বার্কারে এবার একটি রেপ্লিকা ভাস্কর্য স্থাপন করা হবে, যা থাকবে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
আব্রাহাম লিঙ্কন
আব্রাহাম লিঙ্কনের জন্ম ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি। কেনটাকিতে খুবই দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। মারা যান ১৮৬৫ সালের ১৫ এপ্রিল। তিনি একাধারে আইনজীবী, রাজনীতিবিদ এবং প্রেসিডেন্ট ছিলেন। ১৮৬১ থেকে তার হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্ত করতে, ফেডারেল সরকারের ক্ষমতা সম্প্রসারণ করতে এবং মার্কিন অর্থনীতির আধুনিকীকরণে ভূমিকা রেখেছিলেন।
পুত্রবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে শাশুড়ির চাপ!