বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া কারারক্ষীরা হলেন- প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আবদুল মতিন ও আরিফুল ইসলাম। এ ছাড়া অপর দুই কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় তদন্তে বগুড়া জেলা প্রশাসন ছয় সদস্যের কমিটি গঠন করেছে। এ ছাড়া অতিরিক্ত কারা মহাপরিদর্শক শেখ সুজাউর রহমান সুজার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে কনডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর ছিঁড়ে রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। বুধবার ভোরে শহরের চেলোপাড়া চাষি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম মন্জুর (৬০), বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার ইসমাইল শেখের ছেলে ফরিদ শেখ (২৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন (৩৮), বগুড়ার কাহালু থানার আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩১)। তারা সকলেই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন কাল, শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন দুজন
পদ্মা সেতুর ঋণের আরও ৩১৪ কোটি টাকা পরিশোধ