ট্রাক পিষে দিল মোটরসাইকেল আরোহীকে

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম

বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় দেলবর উদ্দিন (৬০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দেলবর হাজিপুর নামক স্থানে রাস্তা ক্রস করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তার মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরক্ষণেই একটি দ্রুতগামী ট্রাক এসে তার ওপর দিয়ে চলে যায়। এতে নিহতের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুর স্টেশন ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা লাশটি উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুর স্টেশনের ফায়ার ফাইটার আসাদুজ্জামান সরকার দেশ রূপান্তরকে বলেন, নিহতের নাম পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত