পুত্রবধূ চা না দেওয়ায় গলা টিপে হত্যা করলেন শাশুড়ি

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

সকালে পুত্রবধূর কাছে চা চেয়ে না পেয়ে তরুণীকে গলা টিপে হত্যা করেন শাশুড়ি। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হায়দ্রাবাদের আত্তাপুর এলাকায় ঘটেছে এমন ঘটনা। নিহত পুত্রবধূর নাম আজমিরি বেগম (২৮)। এ ঘটনায় শাশুড়ি ফারজানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারেরে এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে জানা যায়, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। গত ১৫ দিন ধরে তাদের মধ্যে নানা কারণে ঝগড়া লাগছিল বলে পুলিশের দাবি।

বৃহস্পতিবার সকালে আজমিরিকে চা বানাতে বলেছিলেন শাশুড়ি। কিন্তু শাশুড়ির জন্য সকালে চা বানাতে পারবেন না বলে জানান আজমিরি। এই কারণে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রাগের বশে আজমিরির গলায় স্কার্ফ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন শাশুড়ি ফারজানা। খুনের অভিযোগে ফারজানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত