হিট নেই, তবুও টাইগারের পারিশ্রমিক ১৬৫ কোটি!  

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৮:১৩ পিএম

অবাক হলেও এটাই সত্যি। এক সিনেমার জন্য ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন টাইগার শ্রফ। এমনটাই জানিয়েছেন  মুক্তিপ্রাপ্ত ‘বড় মিঞা ছোট মিঞা’র প্রযোজক সুনীল দর্শন।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড় মিঞা ছোট মিঞা’র  নাম ধরে কিছুদিন আগে মুক্তি পেয়েছিল অক্ষয় ও টাইগারের ‘বড় মিঞা ছোট মিঞা’। সম্প্রতি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রযোজক সুনীল দর্শন জানালেন, ‘নায়কদের অতিমাত্রায় পারিশ্রমিক বেড়ে যাওয়া অনেক সময়ই প্রযোজকরা ক্ষতির মুখ দেখছে। এই যেমন টাইগার শ্রফ, তার শেষ মুক্তি প্রাপ্ত ছবির জন্য ১৬৫ কোটি রুপি চেয়েছেন।’

সুনীল আরও জানালেন, ‘বহু এমন নায়ক রয়েছেন, যাদের ঝুলিতে কোনও হিট নেই। তারাও শত কোটি রুপি চান। এ অবস্থায় প্রযোজনা সংস্থার খুব চাপ। তবে শুধু টাইগার শ্রফ নন, অক্ষয়ের পারিশ্রমিক শুনলেও অবাক হবে সবাই।’

জানা যায়, এই ছবির জন্যই ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন টাইগার। তবে শেষ অবধি কততে রফা হয়েছে, তা জানাননি প্রযোজক। বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত