প্রশ্ন ফাঁসে ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা তদন্ত করবে জবি প্রশাসন

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এজন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের একটি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য চিন্তার একটি বিষয়। কেননা, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি সংগঠনের একটি শাখার সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে প্রশ্নফাঁসের যে অভিযোগ সেটি প্রশাসন দেখেছে। কিন্তু আমাদের শিক্ষকদের কর্মবিরতি চলায় এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর ছাত্রত্ব পর্যালোচনা করা হবে।

উপাচার্য সাদেকা হালিম আরও বলেন, প্রশ্নফাঁসের অভিযোগটি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় থেকেও একটি কমিটি করা হবে। কমিটিতে শিক্ষকরা থাকবেন, তাঁরা দেখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত