২৮ অক্টোবরকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় করা সব মামলার আগাম জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
আজ বুধবার দুপুরে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।
রবিউল ইসলাম নয়নের আইনজীবী ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে যুবদল নেতা নয়নের বিরুদ্ধেও রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়িসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন মুঞ্জুর করেন।
বন্ধুত্বের নামে ভারতের দাসত্ব করছে আওয়ামী লীগ: প্রিন্স