নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। একই সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে আসা প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫ জনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
আহতরা হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন চপল, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৫ নম্বর ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলু।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
তিনি আরও জানান, এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ করবো জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য।
নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। সকাল থেকেই তিনিসহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
১২১ জনের মৃত্যু হলেও এফআইআরে নাম নেই সেই ভোলে বাবার!
স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশিং