তার জীবনে যেমন ভালোবাসার মানুষের অন্ত নেই, তেমনি বিশ্বাসঘাতকের সংখ্যাও কম নেই। সব বিতর্ক পেছনে ফেলে নিজের মতো করেই থাকতে ভালোবাসেন পরীমণি। এক হাতেই সামলাচ্ছেন সংসার, সন্তান ও সিনেমা।
নায়িকাকে বেশিরভাগ সময়ই পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এরমধ্যে সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা, যা মুহূর্তেই ভাইরাল! সেখানে এমন একজনকে দেখালেন যে অনায়াসে পরীর পা ধরে বসে পড়তে পারেন। শুধু তাই নয়, পরীর কাছে আবদার করতে পারেন এবং এমন কিছু আবদার করে বসবে সে, যেন ভাবতেই পারেন না তিনি। আর পরী নিজেও যেন তাই করলেন…
পরীর পা ধরে বসে আছেন ছোট বোন। রীতিমতো পা ধরে টানাটানি করছে। একটা সময় তাকে জিজ্ঞেস করতে দেখা গেল, পা ধরছিস কেন বল? আর উত্তরে সে হেসে সোজা বলতে লাগল, আপু এসো! একটু লুডো খেলব…এসো এসো! আর এই কান্ড দেখেই, পরী হেসে বললেন, লুডো খেলার জন্য কেউ এমন করতে পারে, আমি ভাবতেও পারি না।
উল্লেখ্য, পরীর এই কান্ড দেখে হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়। কেউ বললেন, আপনি এত ন্যাকা কেন? আবার কেউ বললেন, এসব মানায় না আপনাকে। আবার কারোর কথায়, আমার বাড়িতেও এরকম একজন রয়েছে, যে পা ধরে বসে যায়।
অভিনেত্রী স্মৃতি বিশ্বাস আর নেই