অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে ময়ূরের মতো সেজে গিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার সেই সুন্দর ড্রেস (ময়ূর পালকের রঙের লেহেঙ্গা) কাঁচি দিয়ে কেটে ফেললেন তার প্রেমিক শিখর পাহাড়িয়া!
জাহ্নবীর জন্য সুন্দর সেই পোশাকটি ডিজাইন করেন মনীশ মালহোত্রা। সেই ড্রেসে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়েছেন জাহ্নবী। নিজেও একাধিক ছবি তুলেছেন। কিন্তু তার পর নাচতে গিয়েই বিপত্তি। ক্যান-ক্যান স্কার্টও পরেছিলেন জাহ্নবী। তা সাধারণত চাপা হয়। ফলে নাচের অসুবিধা। সেই মুশকিল আসান করতেই জাহ্নবীর ড্রেস কাঁচি দিয়ে কেটে দেন শিখর। ‘শিখু’র এই কীর্তি জাহ্নবী নিজেই ফাঁস করে দিয়েছেন সোশ্যালে।
প্রসঙ্গত, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তার সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। এ নিয়ে কোনও লুকোছাপা নেই অভিনেত্রীর।
আম্বানির অনুষ্ঠানে জাস্টিন বিবারকে জড়িয়ে কাঁদলেন তরুণী! 