তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ ভিকি, ক্যাটরিনাকে উসকানি!

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:১৭ পিএম

আম্বানি বাড়ির বিয়ের অনুষ্ঠানে তারকাদম্পতিরা জুটিতে হাজির হলেও ভিকি কৌশলের পাশে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে। অভিনেত্রী মাস খানেক ধরেই ক্যামেরার অন্তরালে। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে জিজ্ঞেস করেছিলেন, ‘বউদি কোথায়?’ তার উত্তর নিয়েও চর্চার অন্ত নেই। এসবের মাঝেই তৃপ্তি দিমরির সঙ্গে ভিকি কৌশলের ‘রোমান্স’ দেখে শোরগোল নেটপাড়ায়।

ভিকি এবং তৃপ্তি একসঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবিতে অভিনয় করেছেন। সেই সিনেমা থেকেই রবিবার ‘জানাম’ গানের পোস্টার প্রকাশ্যে এসেছে। যা দেখে নেটপাড়ার ‘অ্যাড্রিনালিন রাশ’ চড়চড়িয়ে বেড়ে গেছে কি না! ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গেল। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুললেন তৃপ্তি। তবে নজর কাড়ল দুই তারকার রসায়ন! 

যা দেখে নেটপাড়ার ফোড়ন, ‘আমি হলে সহ্য করতাম না!’ কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলেন, ‘বোন ক্যাটরিনা কী করে সহ্য করছেন আপনি?’ কারও বা আবার ভিকির উদ্দেশে প্রশ্ন, ‘ক্যাটরিনার ভয় নেই, বউ ধরে মারবে।’ নেটপাড়ার একাংশের আবার রসিকতা করেই মন্তব্য, ‘ক্যাটরিনা বোধয় হুমকি দিয়েছেন, তুমি বাড়ি ফেরো, তারপর বলছি!…’

প্রসঙ্গত, ‘ব্যাড নিউজ’ ছবির তওবা তওবা গানে ভিকি কৌশল যে ‘জলওয়া’ দেখিয়েছেন, তাতে অনুরাগীরা তো মুগ্ধ বটেই, পাশাপাশি হৃত্বিক রোশান, সালমান খানরাও অভিনেতার নাচের প্রশংসায় পঞ্চমুখ। আগামী ১৯ জুলাই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তার আগেই ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তি দিমরির রসায়ন লাইমলাইটে! যদিও এসবে পাত্তা না দিয়ে ক্যাটরিনা বর্তমানে দেশের বাইরে কাটাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত