আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। শুরুটা হয়েছিল ওয়ানডে দিয়েই। গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালই ছিল এই ফরম্যাটে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে অবসর ভেঙে তিনি আবারও এই ফরম্যাটে ফিরতে রাজি আছেন, যদি দল প্রয়োজন মনে করে।
পাকিস্তানের মাটিতে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেছেন, “আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। যদি দলে সুযোগ পাই, তবে (অস্ট্রেলিয়ান হয়ে) চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেও রাজি আছি। এই দলটি গত কয়েক বছর ধরে অবিশ্বাস্য সাফল্য পাচ্ছে। আশা করি সামনেও এটা অব্যাহত থাকবে।”
এক বছরের বেশি সময় ওয়ানডের বাইরে থাকা ওয়ার্নারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে কিনা- সেটাও প্রশ্ন। গত জানুয়ারিতে এ বিষয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, “এখন সময় অন্যদের ওয়ানডেতে সুযোগ দেওয়ার, তবে সে যেহেতু ক্রিকেট চালিয়ে যাবে, একদম জরুরি পরিস্থিতিতে তার কথা তো চিন্তা করতেই পারি। তবে ডেভিডকে (ওয়ার্নার) বিশ্বের কোথাও না কোথাও রান করে যেতে হবে। তাই আপনি বলতে পারেন না এটাই শেষ।”
মেসি অবদান রাখতে না পারলে তাকে খেলাবই না: স্কালোনি
হোটেলে ডেকে অবসর নিতে বলা হয় অ্যান্ডারসনকে