শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

  •  মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭
  • তবে এই ভূমিকম্পে খুব ক্ষয়ক্ষতি হবে বলে শংকা করা হচ্ছে না, জানিয়েছে কর্তৃপক্ষ
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১০:১৬ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর বরাতে বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল)।

ভূমিকম্পের পরে এক বিজ্ঞপ্তিতে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পে খুব ক্ষয়ক্ষতি হবে বলে শংকা করা হচ্ছে না। তবে আফটারশক হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

চলতি বছরের জানুয়ারিতেও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬.৭ মাত্রার এই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত