জামালপুর ও কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুক্রবার (১২ জুলাই) ও রবিবার (১৪ জুলাই) ত্রাণ বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির ২টি টিম।
বৃহস্পতিবার (১১ জুলাই) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সফুরা বেগম রুমি ও সাহাবুদ্দিন ফরাজীর নেতৃত্বে ১২ সদস্যের দুটি টিম গঠন করা হয়েছে।
তারা জামালপুর ও কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও লাইটার বিতরণ করবে।
