শুক্রবার সকালে টানা ৬ ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে রাজধানীতে। এতে রাজধানীর অধিকাংশ এলাকার বিভিন্ন সড়ক ডুবে গেছে। বাদ যায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চত্বর, এমনকি হাসপাতালের পুলিশ ক্যাম্পও। এ ছাড়া কয়েকটি ওয়ার্ডেও পানি ঢুকেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা।
আজ শুক্রবার (১২ জুলাই) সকাল থেকেই প্রবল বর্ষণে ঢাকা মেডিকেল হাসপাতালে চত্বরে প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এতে হাসপাতালের আসা-যাওয়া লোকজনের ভোগান্তিতে পড়তে হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, সকাল থেকে তুমুল বৃষ্টির কারণে হাসপাতালে চত্বরে প্রায় হাঁটু পানি জমে যায়। এ ছাড়া পুরাতন ভবনের নিচতলায় ভ্যাকসিন সেন্টার বেজমেন্টে পানি প্রবেশ করে। সেখানে এক পর্যায়ে বালুর বস্তা ফেলে পানি আটকানো হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত (এএসআই) মাসুদ জানান, ভোর থেকে প্রবল বর্ষণের কারণে হাসপাতাল জরুরি বিভাগের চত্বরে হাঁটুর নিচ পর্যন্ত পানি জমে যায়। প্রবল বৃষ্টির কারণে সড়কে থেকে সেই পানি এক পর্যায়ে পুলিশ ক্যাম্পে প্রবেশ করে পুরো ফ্লোর ডুবে গেছে। এখন পর্যন্ত পানি জমে আছে।
হানিমুন থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী
বেনজীরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেপ্তার ৩