ভুট্টা ক্ষেতে প্রবাসীর স্ত্রীর মরদেহ

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৪৮ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে হালুয়াপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার (২২) একই এলাকার মানিক মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানায়, চার বছর আগে কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয় স্মৃতি আক্তারের। ৭ মাস আগে দেশে এসে স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে আবার কাতার চলে যান আমিন ভূঁইয়া। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতেন। তাদের কোনো সন্তান নেই।

শুক্রবার সকালে তার মরদেহ ভুট্টাক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ হাসান সুমন জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত