বক্স অফিসে দাপট দেখাচ্ছে প্রভাসের ‘কাল্কি ২৮৯৮ এডি’। মুক্তির ১৫ দিনেই নতুন মাইলফলক ছুঁয়েছে, রেকর্ড গড়েছে ছবিটি। বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক গড়েছে এটি।
ছবির সাফল্যের মাঝেই সিনেমার দ্বিতীয় ভাগ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন নির্মাতারা। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন পরিচালক নাগ অশ্বিন।
তিনি জানিয়েছেন, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রচুর অ্যাকশন এবং ব্যাকস্টোরি রয়েছে, যা এখনও দেখানো হয়নি এবং সেগুলোর সিক্যুয়ালে থাকবে। আমাদের এখনও অনেক শুটিং বাকি আছে, এমনকী নতুন চরিত্রের জন্য কাস্টিংও বাকি আছে।
ছবিতে প্রভাসকে ভৈরব নামের একটি চরিত্রে দেখা গেছে আর দীপিকা অভিনয় করেছেন ‘এসইউ-এম৮০’ ওরফে সুমতি নামের এক অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায়। অমিতাভ অশ্বত্থামার চরিত্রে ও কমল হাসানকে দেখা গেছে সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা কাইফ!