প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৮১ সালে আমি দেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে, সবসময় আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। এতে আমার কিছু যায় আসে না। এর আগে ভারতে গেলাম। বলে দেশ বেচে এসেছি। এবার চীনে গেলাম। বলে কিচ্ছু পাইনি। এটা একটা শ্রেণির এক ধরনের মানসিক অসুস্থতা। এ ছাড়া এভাবে কথা বলতে পারে না। তাদের ব্যাপারে কিছু বলার নেই।
আজ রবিবার (১৪ জুলাই) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
‘চীন সফরে প্রাপ্তি কিছু নেই’ সামাজিক যোগাযোগামাধ্যমে এমন সমালোচনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, এই সফরে ২১টি সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণাপত্রে সই করা হয়েছে। যারা এসব বলে বেড়াচ্ছে, জেনে বুঝে নাকি আমাকে হেয় করার জন্য। আমি খুব একটা বেশি গুরুত্ব দিইনি।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে একজন জ্যেষ্ঠ সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ভারতের গণমাধ্যমের কথা শুনে যারা কথা বলেন, তারা তো বলেছে, আমি সব বিক্রি করে এসেছি। তাহলে তারা ভারতের গণমাধ্যমের কথায় বিশ্বাস করে কেন।
চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ওর (মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল) জ্বর ছিল। আমার সঙ্গে যেতে পারেনি। আমি একজন মা। আর ১১ তারিখেই তো এসেছি। বিকালে আসতাম, এসেছি সকালে। ছয় ঘণ্টার মধ্যেই এত তোলপাড় বলেও উল্লেখ করেন তিনি।
আম্বানির ছেলের বিয়েতে দাওয়াত ছাড়াই হাজির, গ্রেপ্তার ২
মাদকাসক্তি নিরাময়ে দেশসেরা পুলিশের ওয়েসিস