মহাখালীতে রেললাইন অবরোধ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:৫০ পিএম

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দুইটার কিছু আগে শিক্ষার্থীরা অবরোধ করেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।  

স্টেশন মাস্টার আনোয়ার বলেন, এ ধরনের ঘটনা শুনেছি। তবে এখনও কোনো ট্রেন আটকে পড়ার সংবাদ আসেনি।

কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত