সরকারি চাকরিতে প্রচলতি কোটা-ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। ফলে মৌচাক থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে। বনশ্রী থেকে ডেমরা পর্যন্ত সড়কেও চলছে না যান। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কলেজ ও স্কুল শিক্ষার্থীরাও যোগ দিয়েছে।
কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটই, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় রাস্তা অবরোধ করেছে। একইসঙ্গে তাদের সঙ্গে কলেজ শিক্ষার্থীরাও যোগ দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, রামপুরা, আফতাব নগর এলাকা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। বাড্ডা লিঙ্ক রোডে গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। এছাড়াও মতিঝিল, আরামবাগ এলাকায় নটরডেম কলেজ শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেখা যায়।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। নিজ ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করলেও তারা ক্রমেই ছড়িয়ে পড়ে। এসময় রাস্তায় প্রচুর বাস, ট্রাক, প্রাইউভেট আটকা পড়ে। যমুনা ফিউচার পার্ক থেকে রামপুরা ব্রিজের সামনে শিক্ষার্থীরা নানারকম স্লোগান দিতে থাকে।
কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
তরুণীদের দেহ ব্যবসায় যেভাবে বাধ্য করেন অভিনেতার বান্ধবী
কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের দায়িত্ব নিবেন সালমান মুক্তাদির