টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। দুজনেই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার। ‘হিটম্যান’ খ্যাত রোহিতের বিপরীতে কোহলি ৮০ সেঞ্চুরির মালিক। হয়তো শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরি ছোঁয়া হবে না কোহলির। তারপরও রোহিত-কোহলিকে শচীন-ধোনির কাতারেই রাখতে চান কপিল দেব।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে কপিল দেব বলেছেন, ‘কোনো সংস্করণেই ভারতীয় দলে কোহলি আর রোহিতের জায়গা কেউ নিতে পারবে না। ভারতীয় ক্রিকেটে তাদের অনেক অবদান আছে এবং তাদের বিদায়টা (টি-টোয়েন্টি থেকে) দারুণভাবেই হয়েছে। কোহলি সব সংস্করণে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে, টি-টোয়েন্টিতে ভারত নিশ্চয়ই তার অভাব অনুভব করবে। দুজনেই শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো। তাদের বিকল্প নেই।”
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলেছেন কোহলি। অধিনায়ক রোহিতও দারুণ পারফর্ম করেছেন। টুর্নামেন্ট শেষ করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৫৭) হিসেবে। বিশ্বকাপ জেতার পর রোহিত–কোহলি দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। টেস্টে ও ওয়ানডেতে এখন রোহিতই ভারতকে নেতৃত্ব দেবেন।
ফিফার শাস্তি নিয়ে প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন সালাউদ্দিন
কমনওয়েলথে সোনাজয়ী শুটার আতিকুর আর নেই