একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম

অনিবার্য কারণে ১৯ ও ২০ জুলাইয়ের একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে শুক্রবার মেঘনা পেট্রোলিয়াম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের দুটি পদের লিখিত পরীক্ষা, মেঘনা পেট্রোলিয়ামের জুনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরীক্ষা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার পদের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৫টি পদে লিখিত পরীক্ষা, সোনালী ব্যাংক ও সমন্বিত দুই ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়া শনিবার ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নিয়োগ পরীক্ষা এবং বন অধিদপ্তরের নিয়োগ স্থগিত করা হয়েছে। 

পরে এসব পদের পরীক্ষার সময়সূচি জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত