লামিমা কোথায়?

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১২:৫৫ পিএম

ব্যাচেলর পয়েন্ট দিয়ে বেশ আলোচনায় চলে এসেছেন লামিমা লাম। এই ধারাবাহিকের নতুন পর্বের জন্য অপেক্ষা করছেন ভক্তরা। তবে ব্যাচেলর পয়েন্ট- ধারাবাহিকের অভিনয়শিল্পীরা ভিন্ন ভিন্ন নাটকেও নিজেদের সরব উপস্থিতি জানান দেন। তবে সে জায়গা থেকে এবার ব্যতিক্রম অবস্থান দেখা গেল লামিমাকে।

এবারের ঈদে কাজল আরেফিন অমির কোনো নাটক মুক্তি পায়নি। ফিমেল-৪ ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, সেটাও ওটিটি প্ল্যাটফর্মে। ফলে এবারের ঈদে সেভাবে লামিমাকে দেখেনি কেউ। অন্য কোনো পরিচালকের সঙ্গেও তেমন কাজ করেননি।

এছাড়াও লামিমা সামাজিক মাধ্যমে সরব ছিলেন। ফেসবুকে তার পেইজ থাকলেও তিনি অ্যাকাউন্ট থেকে সক্রিয় নন, সেটি এভেইলেবল নয়। কেন বন্ধ করেছেন সেটাও জানাননি। তবে জানা গেছে, এই মুহূর্তে লামিমা অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে। লামিমা শিমুলের সঙ্গে দারুণভাবে জনপ্রিয়। এর কারণ হিসেবে বলেছিলেন, ‘আমি ও শিমুল ভাইয়ার জুটি মানুষ বেশ পছন্দ করে। তাই অমি ভাইয়া আমাদের দুজনকে জুটি করে বেশ কয়েকটি কাজ করেছেন। সর্বশেষ বিদেশ নাটকেও আমরা জুটি হয়েছি। এটাও মানুষ পছন্দ করেছে।’

শিমুলের সঙ্গে জুটি হওয়ায় নানা রকম অভিজ্ঞতাও রয়েছে। এ বিষয়ে লামিমা বললেন, ‘আসলে ব্যাচেলর পয়েন্ট এমন একটি কাজ যার মাধ্যমে আমার পরিচয় তৈরি হয়েছে। এই ধারাবাহিকের চরিত্রগুলো দর্শকরা এত আপন করে নিয়েছে তা বাইরে গেলেই বুঝতে পারি। ধরেন, শপিং করতে গেলাম, লোকজন বলছে শিমুল আসেনি। আমি বলি শিমুল তো আমার সঙ্গে থাকে না। লোকজনের ধারণা শিমুল ও আমি সবসময় একসঙ্গেই চলাফেরা করি।’

বিষয়টি বেশ উপভোগও করেন তিনি। লামিমা লামের পরিচয়টা ব্যাচেলর পয়েন্টের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। কিন্তু এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হন ২০২০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত