স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। পরে নির্বাচন স্থগিতের বিষয়ে রিটার্নিং অফিসারদেরও চিঠি পাঠানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত
সরকারের ভাষা এবং ভূমিকায় পরিবর্তন আনতে হবে