সারা দেশে ইন্টারনেট কখন চালু হবে জানালেন পলক

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম

আজ বুধবার (২৪ জুলাই) রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারা দেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে, যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি আরও বলেন, আগামী রবি বা সোমবার মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত