রবিবার থেকে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৫:১৯ পিএম

আগামী রবিবার থেকে মোবাইলে ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

ঢাকায় বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে টেলিকম অপারেটরদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসব। তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে।'

ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে, যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত