অলিম্পিকের পুরুষ ফুটবল শুরু হলো ঐতিহাসিক বিতর্ক দিয়ে। গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ শেষ হওয়ার দুই ঘন্টা পরের সিদ্ধান্তে ২-১ গোলে মরক্কোর কাছে হেরেছে আর্জেন্টিনা।
প্রথমার্ধের যোগ করা সময়ে সুফিয়ান রাহিমি গোল করলে এগিয়ে যায় মরক্কো। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সেই রাহিমি। জুলিয়ান সোলেরের ফাউলে পেনাল্টি পায় আশরাফ হাকিমির দল। ৬৮ মিনিটে ওই সোলেরের অ্যাসিস্ট থেকে জিউলিয়ান সিমিওনে একটি গোল শোধ দেন।
ম্যাচের শেষ দিকে মুহুর্মুহু আক্রমণের মাঝে যোগ করা সময়েরে ১৬তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান মেডিনা। তবে মরক্কোর দর্শকদের কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ালে ২ ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। ২ ঘন্টা পর ভিএআর যাচাইয়ের মাধ্যমে মেডিনার গোলটি বাতিল করা হয়। এর পর ৩ মিনিট খেলা হলেও আর সমতা ফেরাতে পারেনি হাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। তাই হার দিয়েই অলিম্পিক শুরু করলো আলবিসেলেস্তেরা।
গত কাতার বিশ্বকাপেও সৌদি আরবের কাছে হার দিয়ে শুরুর পর ঘুরে দাঁড়িয়ে শিরোপা উল্লাসে মেতেছিল আর্জেন্টিনা।
সাগরিকার হ্যাটট্রিকে বাংলাদেশের বড় জয়
মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমিতে পা বাংলাদেশের