সবশেষ এশিয়া কাপের আসর হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের বিরোধীতায় সেটা শেষ পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে গড়ায়। যেখানে রোহিত শর্মাদের সব ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। দুই বছর পর পাকিস্তান আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আর সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সেখানে বিরাট কোহলিরা খেলতে যাবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে সংশয়।
এই অনিশ্চয়তার মাঝেই ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার জন্য আর্জি জানালেন দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একটি সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্যাই থাক না কেন, সেটা আলাদা বিষয়। সেই সমস্যার সমাধান আলাদা ভাবে হবে। খেলার মধ্যে রাজনীতির জায়গা নেই। গত বছর ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান গিয়েছিল। এবার ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই পাকিস্তানে খেলেনি। ওদের বড় অভিজ্ঞতা হতে পারে। আমরা খুব ভাল মানুষ। আমরা অতিথিদের সম্মান করি। আমি ভারতীয় দলকে আবেদন করছি। আশা করছি ওরা পাকিস্তানে খেলতে আসবে।’
দীর্ঘ বছর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। বিশ্বকাপ বা এশিয়া কাপেই খেলেছে দু’দল। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মাঝেমধ্যেই সোচ্চার হতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটারদের। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
প্যারিস অলিম্পিকে খাদ্য সংকট!
ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তি: চাকরি গেল কানাডার কোচের
মরক্কোর কাছে হারের আগে আর্জেন্টিনা দলে চুরি