জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেছেন, কী এক বিপদে পড়েছি, সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকে গুঞ্জন ছিলো— জনপ্রিয় ঢালিউডের এই লড়াকু নায়ক মারা গেছেন।
একটি ভিডিওর মাধ্যমে রুবেলের মৃত্যুর গুজবটি ছড়িয়েছে। যেখানে রুবেলের নামের আগে ব্যবহার করা হয়েছে প্রয়াত শব্দটি। এরপর-ই ছড়ায় গুজব। যার লাগাম টানতে কথা বলেন নায়ক নিজেই।
রুবেল বলেন, আমার মৃত্যুর খবরটি গুজব। এখনো ভালো আছি, সুস্থ আছি।
তিনি আরও বলেন, কী আর বলব বলেন! গুজবের মাধ্যমে আমাকেও মেরে ফেলা হয়েছে! এটা আবার অনেকেই শেয়ারও করেছেন।
রুবেল জানান, দুই দিন ধরে বিভিন্ন দেশে থেকে তাকে ফোন দিয়ে জানতে চাইছেন, তিনি নাকি মারা গেছেন। শুধু তিনি নন, তার স্ত্রীকেও ফোন দিয়ে আত্মীয়স্বজনেরা একই কথা জানতে চাইছেন। ভক্তরাও উদগ্রীব।
