অফিসের নতুন সূচি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম

আগামীকাল রবিবার থেকে সকাল ৯-৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (২৭ জুলাই) তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামী দুই দিন এই নিয়মে অফিস চলবে। অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে অফিস কার্যক্রম চলবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। রবি থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সীমিতভাবে চলে সরকারি অফিস।

সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত সোমবার (২২ জুলাই) থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত