স্ত্রীর ওপর অভিমান করে কৃষকের আত্মহত্যা

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৭:৩০ পিএম

নাটোরে স্ত্রীর ওপর অভিমান করে আব্দুল রশিদ (৫০) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৭ জুলাই) সকালে নাটোর সদর উপজেলার সিবদুরগ্রামে এক আম বাগান থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কৃষক আব্দুল রশিদ নাটোর সদর উপজেলার শিবদুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় কৃষক আব্দুল রশিদের। পরে শুক্রবার বিকেলে অভিযান করে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফিরেননি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ শনিবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে যাওয়ার সময় আম গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। এরপর স্থানীয়রা এসে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত