বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম

আগামীকাল বুধবার থেকে সরকারি, বেসরকারি সকল অফিসের কার্যক্রম স্বাভাবিক সময় অনুযায়ী হবে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এর আগে সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে শুরু হয়। তবে, অফিস শেষ হয় বিকাল ৩টায়। এই নিয়মে মঙ্গলবার পর্যন্ত চলেছে।

সহিংসতা ও বিভিন্ন কারণে গত সপ্তাহের রোব, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বুধ ও বৃহস্পতিবার খুলে দেওয়া হয় অফিস। তবে অফিস শুরু হয়েছিল বেলা ১১টা থেকে। শেষ হয় বিকাল ৩টায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত