প্রয়াত হলেন ভারতের সাবেক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড। তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। অবশেষে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাকে। নিজের শহর বরোদাতেই তারপর থেকে চিকিৎসা চলছিল। বুধবার রাতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অনন্তলোকে পাড়ি জমান তিনি।
২২ বছরের ক্রিকেটজীবনে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন গায়কোয়াড। ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তার। টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। সেঞ্চুরি আছে দুটি, ফিফটি ১০টি। সর্বোচ্চ রান ২০১। মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন তিনি। ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২১৩৬ রান করেছেন। শতরান রয়েছে ৩৪টি।
ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বও সামলেছেন তিনি। অনিল কুম্বলে যখন দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ইনিংসের ১০টি উইকেটই তুলে নিয়েছিলেন, তখন গায়কোয়াডই ভারতীয় দলের কোচ ছিলেন।
অলিম্পিক যাত্রা শেষ নাদালের
নতুন রেকর্ড গড়ে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা লেডেকির
আট বছর পর অলিম্পিক সোনা জিতলেন সারা