দেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদ স্বরূপ জয় বাংলা কনসার্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্যান্ড দল নেমেসিস। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ (১ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছে তাঁরা।
তাঁদের বক্তব্য, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে, আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কে-বা শুনবে। কিন্তু আর কত ভয়?’
সবাই জেগে উঠছে এমনটা দাবি করে দলটি লিখেছে, ‘বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে, আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’
শিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে, আমরা সেই পথে হেঁটেছি - শোবিজ তারকারাশিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে, আমরা সেই পথে হেঁটেছি - শোবিজ তারকারা
এর আগে সংগীতশিল্পী সিনা হাসান, পপাই বাংলাদেশ ও ক্রিপটিক ফেইট ‘জয় বাংলা কনসার্ট’ বয়কটের ঘোষণা দেয়।
উল্লেখ্য, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ২০১৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। যেখানে অংশ নেয় দেশের জনপ্রিয় সব ব্যান্ড।
পথে নামলেন মোশাররফ করিম, বললেন ‘রক্তপাত চাই না’