তেল আবিবগামী ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ৮ অগাস্ট পর্যন্ত ইসরায়েলের তেল আবিব থেকে ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। শুক্রবার (২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি মাধ্যমের এই তথ্য জানায় এয়ার ইন্ডিয়া।

বিৃবতিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের কিছু অংশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত তেল আভিভ থেকে আমাদের ফ্লাইটগুলোর নির্ধারিত কার্যক্রম স্থগিত করেছি। আমরা চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের যাত্রীদের সহায়তা করছি। এই সময়ের মধ্যে তেল আবিব থেকে ভ্রমণের জন্য বুকিং নিশ্চিত, পুনর্নির্ধারণ এবং বাতিলকরণ চার্জ এককালীন মওকুফ করার ব্যবস্থা নেয়া হবে। যাত্রীদের নিরাপত্তা প্রধান অগ্রাধিকার বলে জানায় এয়ার ইন্ডিয়া।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় অপারেশনাল কারণ উল্লেখ করে নয়াদিল্লি থেকে তেল আবিব একটি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত