আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।
আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে, পরপর দুই দিন এর ওপর শুনানি হয়। রিটে গুলি না চালানোর পাশাপাশি আন্দোলনের ছয় সমন্বয়ককে কেন এবং কোন আইনে কয়েকদিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল সে বিষয়ে জানতে চাওয়ার কথাও জানিয়েছেন রিটকারী আইনজীবীরা।
দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিটটি করা হয়।
মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ২, আহত ৩০