রাজধানীতে বেড়েছে গণপরিবহন চলাচল

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১০:৪৯ এএম

রাজধানীতে বেড়েছে গণপরিবহন চলাচল। সেই সাথে বৃদ্ধি পেয়েছে মানুষের উপস্থিতি। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর মূল সড়ক গুলোতে গত কয়েকদিনের তুলনায় পরিবহন চলাচল বেড়েছে অনেক। বুধবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর শান্তিনগর, পল্টন, মালিবাগ, বাংলামোটর ফার্মগেট সহ বিভিন্ন সড়কে অনেক পরিবহন দেখা যায়। অফিস খুলে দেয়ায় সড়কে অফিসগামীদের ভিড় দেখা গেছে। 

লোকমান হোসেন জানান, গতকাল রাস্তায় পরিবহন কম ছিল তবে আজকে তা বেড়েছে। এতে করেছে সহজে অফিসে যেতে পারছি।

লাব্বাইক পরিবহনের চালক জানান, আন্দোলন ও সরকারের পদত্যাগের কারণে পরিস্থিতি থমথমে ছিল। তাই গাড়ি নিয়ে বের হতে পারি নাই। তবে আজকে পরিস্থিতি ভালো তাই গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তায় যাত্রীর সংখ্যাও ভালো আছে।

গতকালকের মতো আজকেও রাজধানীর সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা । রাজধানীর বিভিন্ন ব্যস্ততম মোড়গুলো দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত