রাস্তা পরিষ্কার করতে আগ্রহী পারসা ইভানা

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম

দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি।

এবার শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চান এই অপভিনেত্রী। হাত লাগাতে চান দেশের কাজে। পারসা ইভানা নিজের ফেসবুকে বললেন, উত্তরা তে রাস্তা পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে যদি রং করা লাগে, আমি সাহায্য করবো।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এজন্যই আপনাকে আমাদের এত ভালো লাগে পাশে আছি ইনশাল্লাহ। 

এদিকে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এদের মধ্যে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত