এখনো খবরের শিরোনামে রয়েছে বচ্চন পরিবার। ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের পর, রাজ্যসভায় জয়া বচ্চনকে ‘জয়া অমিতাভ বচ্চন’ উল্লেখ করায় তার প্রতিক্রিয়া আলোচনার জন্ম দিয়েছিল। এরইমধ্যে জয়া বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে একজন সাংবাদিক ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’ বলায় তার প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে সাংবাদিক অনুপমা চোপড়া অভিনেত্রীকে ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’ বলে পরিচয় করিয়ে দেন। এতে বিস্মিত ঐশ্বরিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ওহ... সেই নাম... আমার ঈশ্বর! শুধু ঐশ্বরিয়া, আপনি যেভাবে আমাকে চেনেন’।
‘রাই বচ্চন’ তার অফিসিয়াল নাম কিনা জানতে চাইলে অভিনেত্রী জবাব দেন, ‘ঐশ্বরিয়া রাই পেশাগতভাবে হিসেবে পরিচিত, যিনি অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন। তাই স্বভাবতই ঐশ্বরিয়া বচ্চন। আপনি এটি থেকে বের করতে চান করুন।’
মজার বিষয় হল, ভিডিওটি ভাইরাল হয়েছে কয়েকদিন আগেই ‘শ্রীমতি জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধন করায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে তীব্র আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া বচ্চন। তিনি উপস্থিত সকলকে স্মরণ করিয়ে দেন যে, তার স্বামীর নাম থেকে তিনি আলাদাভাবে পরিচিত।
তবে হরিবংশ নারায়ণ সিং তার জমা দেওয়া নথিতে তার নাম ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে উল্লেখ করেছেন। এর কয়েকদিন পর জয়া এই বিতর্ক নিয়ে রসিকতা করায় সংসদে হাসির রোল ওঠে।
উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই ২০০৭ সালের এপিলে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং আরাধ্যা বচ্চন নামে তাদের একটি কন্যাসন্তান (জন্ম ২০১১ সালে) রয়েছে।
