কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:১৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

উপদেষ্টাদের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর শুক্রবার (৯ আগস্ট) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান উপদেষ্টারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা শপথ নেন। তবে ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-ই-আজম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত