জয়পুরহাট থানায় কার্যক্রম শুরু

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম

পুড়ে যাওয়া জয়পুরহাট থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে এ কার্যক্রম শুরু হয়। এ সময় থানা পরিদর্শন করেন, জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা অফিসার লেফট্যান্যান্ট কর্নেল জুবায়েরসহ অনন্যরা। 

পরিদর্শন শেষে পুড়ে যাওয়া থানার বাহিরে বারান্দায় চেয়ার টেবিলে বসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির আগত ভুক্তভোগীর সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে থানার কার্যক্রম শুরু করেন। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম।

জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, পুলিশের এক্টিভিটি ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা একেবারেই অসম্ভব। সেনাবাহিনী জেলার সকল উপজেলায় গিয়ে এই কয়দিনে জেলায় যা কিছু ঘটেছে সেসব বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ জানাতে পারে এ ব্যাপারে সহযোগিতা করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত