প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৯:৫৭ পিএম

শেষ ইভেন্টটি পর্যন্ত স্বর্ণপদকে এগিয়ে ছিল চীন। নারী বাস্কেটবলে ফ্রান্সকে হারিয়ে চীনের সমান ৪০ স্বর্ণ জিতে নেয় যুক্তরাষ্ট্র। সঙ্গে মোট ১২৬টি পদক জিতে প্যারিস অলিম্পিকও নিজেদের করে নিয়েছে দেশটি। ২০টি স্বর্ণ জিতে তালিকায় তিনে থাকা দেশ জাপান।

গত টোকিও অলিম্পিকের চেয়ে এবার একটি স্বর্ণ বেশি পেল যুক্তরাষ্ট্র। মোট পদকের সংখ্যা দুইয়ে থাকা চীন ৯১টি ও ব্রিটেন ৬৫টি পদক জিতেছে। এবার ৮৪টি দেশ পদক জিতেছে।

টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্র ৩৯টি, চীন ৩৮টি ও জাপান ২৭টি স্বর্ণ জেতে। যুক্তরাষ্ট্র মোট পদক জিতেছিল ১১৩টি, চীন ৮৯টি। এবার দুই দেশই স্বর্ণ ও মোট পদক সংখ্যা বাড়িয়ে নিয়েছে।

প্যারিস অলিম্পিকের পদক তালিকা

দেশ
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
যুক্তরাষ্ট্র
৪০
৪৪
৪২
চীন
৪০
২৭
২৪
জাপান
২০
১২
১৩
অস্ট্রেলিয়া
১৮
১৯
১৬
ফ্রান্স
১৬
২৬
২২
নেদারল্যান্ডস
১৫
১২
ব্রিটেন
১৪
২২
২৯
দ. কোরিয়া
১৩
১০
ইতালি
১২
১৩
১৫
জার্মানি
১২
১৩
×
সর্বশেষ সর্বাধিক পঠিত