বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জিতে জার্মানির জাতীয় দলের কোচ হয়েছিলেন হ্যান্সি ফ্লিক। কিন্তু সেখানে চূড়ান্ত ব্যর্থ হলে তাকে বরখাস্ত করা হয়। দীর্ঘদিন বেকার থাকার পর অবশেষে তার দ্বারস্থ হয়েছে লা লিগার ঐতিহ্যবাহি ক্লাব বার্সেলোনা। তার কাছে কাতালানদের চাওয়া একটাই, অন্ধকার ঠেলে আলোর পথে নিয়ে যাওয়া। কিন্তু যাত্রার শুরুতেই হোঁচট খেলেন ফ্লিক।
সোমবার গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে ৩-০ গোলে হেরে গেছে বার্সা। এই হারে টানা ১১ বছর পর গাম্ফার ট্রফির শিরোপা হাতাছাড়া হয়েছে বার্সার। সবশেষ ২০১২ সালে বার্সেলোনা এই ট্রফি জয়ের ম্যাচটি হেরেছিল। যেখানে বার্সাকে হারিয়ে শিরোপা জিতে স্যাম্পডোরিয়া।
আগামী ১৮ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ বার্সার। তার আগেই এমন ধাক্কা। তবে সেই ম্যাচে বার্সেলোনা ভিন্নভাবে খেলবে বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন কোচ হ্যান্সি ফ্লিক।
নতুন কোচ তার দলকে লিগ ওয়ানের দলের বিপক্ষে হতাশাজনক হারতে দেখেছেন। ম্যাচের পরে স্বীকার করেছেন যে তার দল যথেষ্ট ভাল ছিল না।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শুরুটা আমরা ভালো করেছিলাম। প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছিলাম, গতি এবং পাসিং আগের ম্যাচগুলোর মতো ভালো ছিল না, অন্যান্য দিনগুলোতে আমাদের যে আত্মবিশ্বাস ছিল তা এই ম্যাচে দেখা যায়নি। মোনাকো উন্নতি করেছে এবং দ্বিতীয়ার্ধে আমরা পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছি কিন্তু ব্যক্তিগত ভুলগুলো আমাদের জিততে দেয়নি।’
ফ্লিক যোগ করেছেন, ‘আমি জানি দলটি কীভাবে খেলতে সক্ষম, আমরা আমেরিকাতে এটি দেখেছি, আজ একটি ভাল প্রতিপক্ষের বিপক্ষে ভাল খেলা ছিল না, তবে ভ্যালেন্সিয়ায় আমরা ভিন্নভাবে খেলব এবং আমি নিশ্চিত যে আমরা সেদিন ঘুরে দাঁড়াব।’
মোনাকোর বিপক্ষে তার শিষ্যরা কোথায় কোথায় ভুল করেছে, সেটার ব্যাখ্যাও করেছেন ফ্লিক। তিনি বলেন, ‘আমরা সাধারণত যে চাপ প্রয়োগ করি সেটা ছিল না। আমরা দেখেছি কোন কোন জায়গায় ভুল হয়েছে এবং কি নিয়ে অনুশীলনে কাজ করতে হবে। আমরা এই ম্যাচটি বিশ্লেষণ করব। আমি নিশ্চিত যে আগামী শনিবার আমরা আরও ভাল করব।’
আগামী শনিবার রাতে মেস্তাল্লায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর প্রথম লা লিগার লড়াইয়ে ডাগআউটে দাঁড়াবেন সাবেক জার্মান বস।
পরের ম্যাচেও মেসিকে পাচ্ছে না মায়ামি
অপেক্ষার পালা শেষে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবল মৌসুম
১৮ বছর পর বার্সা ছাড়ছেন রবার্তো