বদলে গেল ভারত-বাংলাদেশ ম্যাচের ভেন্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০:৪৯ পিএম

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। যেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজকে সামনে রেখে আজ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল বিসিসিআইয়ের। সেখানেই বদলে গেল টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কারের কাজের কারণে সেটা নিয়ে যাওয়া হচ্ছে গোয়ালিয়রে। 

গোয়ালিয়রের এই ম্যাচটি শহরের নতুন স্টেডিয়াম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ সালে ঐতিহাসিক ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচের পর প্রথম, যেখানে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম পুরুষ ক্রিকেটার হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত