২১ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:২৮ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি অভিযানে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ২১ কোটি টাকা মূল্যের প্রায় ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। শুক্রবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে রেজুপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিকদল ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান গ্রহণ করে।

আনুমানিক রাত ১ টার দিকে বর্ণিত এলাকা দিয়ে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিজিবি'র পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে  ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

 বিজ্ঞপ্তি আরও বলা হয়,  বিজিবির অভিযানে মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত